প্রতিবাদী ন্যান্সি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ০১:২২
এবারে দেশীয় কনসার্ট আয়োজকের বিরুদ্ধে সোচ্চার হলেন কণ্ঠশিল্পী ন্যান্সি। সম্প্রতি অন্তর শোবিজ আয়োজিত কনসার্টে অংশ নেন তিনি। সেই কনসার্ট প্রসঙ্গে ন্যান্সি বলেন,
 
‘কনসার্টে অনুপম রায় যখন প্রবেশ করছিলেন তখন সেখানে ধাক্কাধাক্কি লেগে যায়। আয়োজকদের সঙ্গে যখন আমার চুক্তি হয় তখন আমি তাদের সবকিছু বলে দিই। তারা তখন সবকিছুতে রাজি হয়ে আমাকে অর্ধেক সম্মানি দিয়ে যায়। কিন্তু স্টেজে ওঠার আগে শুরু করে টালবাহানা। বলে যে পারফর্মের পর নাকি টাকা দেবে। এতে আমি রাজি না হয়ে চলে আসতে চাইলে প্রথমে তারা কোনো আপত্তি জানায়নি।
 

যখন আসলেই চলে আসছিলাম তখন তারা আমার দেওয়া শর্ত পূরণ করে আমাকে স্টেজে ওঠায় এবং বাইরের একজন শিল্পী এসে যখন এই দেশের শিল্পীদের সঙ্গে এ ধরনের আচরণ দেখেন তখন এই দেশের মানুষ সম্পর্কে তার কি অনুভূতি হতে পারে তা হয়তো এই আয়োজকরা বোঝে না। একজন বিদেশি শিল্পীর সামনে নিজের দেশের শিল্পীকে অপমান করা মানে গোটা জাতিকে অপমান করা। এটা থেকে বেরিয়ে আসতে হলে আগে আমাদের নিজেদের নিজেদেরকে সম্মান করা শিখতে হবে।’