আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আজ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১০:৫৪
আজ সংবাদ সম্মেলন আহ্বান করেছে আওয়ামী লীগ। বুধবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
 
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।