চলতি বছর রোকেয়া পদক পেয়েছেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল ও কবি তাইবুন নাহার রশীদ (মরণোত্তর)। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার তুলে দেয়া হয়েছে।
প্রয়াত তাইবুন নাহারের পক্ষে তার ছেলে আলী আজগর খুরশীদ পদক গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী বিবি রাসেলের গলায় রোকেয়া পদক পরিয়ে দেন।
প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ছাড়াও এক লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
নারী শিক্ষার বিস্তার, নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা, নারী জাগরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার প্রতিবছর এই পদক দিয়ে থাকে।
