সাত খুন : অধিকতর তদন্তের আবেদনের আদেশ সোমবার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৬:৪০
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় অধিকতর তদন্ত চেয়ে আবেদনের আদেশের দিন সোমবার ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
আজ এ বিষেয়ের আদেশ প্রদানের দিন ধার্য ছিল। কিন্তু নিম্ন আদালতে বাদির জবানবন্দি সংক্রান্ত একটি নথি হলকনামা আকারে জমা দেয়ার জন্য আদেশ দেয়ার দিন ১৪ ডিসেম্বর ধার্য করেন হাইকোর্ট।
 
গত রবিবার অধিকতর তদন্তের আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষ হয়। এর আগে সাত খুনের মামলার অধিকতর তদন্ত চেয়ে আবেদন করেন নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।