বলিউড তারকাদের অদ্ভূত সব ভয়ের কারণ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১২:১৭

 

পর্দায় ভয়ঙ্কর সব দৃশ্যে অভিনয় করে আমাদের মন জয় করে নেন বলিউড অভিনেতা-অভিনেত্রীরা। তবে রিল লাইফ ও রিয়েল লাইফ এক নয়। ছবিতে অসম্ভবকে সম্ভব করে দেখানো তারকারা বাস্তব জীবনে ছোট ছোট জিনিসে ভয় পান। সাধারণ মানুষের মতো এরাও কিছু জিনিস দেখতেই আঁতকে ওঠেন।

এখনকার বলিউড তারকাদের মধ্যে অন্যতম সেরা আলিয়া ভাট যেমন অন্ধকারকে ভয় পান, তেমনই বাদশা শাহরুখ খান ভয় পান ঘোড়ায় চড়তে। জেনে নিন, বলিউড তারকারা কে কি ভয় পান।

 

রণবীর কাপুর: বলিউডের নতুন প্রজন্মের এই অভিনেতা অনেকেরই হার্টথ্রব। তবে আরশোলা দেখলে রণবীরের নিজের হূদয়ই কেঁপে ওঠে।

 

বিদ্যা বালন: অভিনেত্রী হয়েও যে একার দক্ষতায় সিনেমা হিট করানো যায় তা দেখিয়ে দিয়েছেন বিদ্যা বালন। অথচ এই বিদ্যার ভয়ের কারণ হলো কালো বিড়াল।

 

আলিয়া ভাট: নতুন অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় আলিয়া ভাট অন্ধকারকে ভয়ঙ্কর ভয় পান। অন্ধকারে কিছুতেই একা থাকতে পারেন না তিনি।

 

শাহরুখ খান: পর্দায় অসাধ্য সাধন করা বলিউড বাদশা ঘোড়ায় চাপতে ভীষণ ভয় পান।

 

সোনম কাপুর: অনিল কাপুরের কন্যা সোনম কাপুর লিফটে চড়তে ভয় পান।

 

ক্যাটরিনা কাইফ: শোনা যায়, ক্যাট সুন্দরীর নাকি টমোটোতে অ্যালার্জি। তবে 'জিন্দেগি মিলেগি না দোবারা' ছবিতে টমেটোকে লুটোপুটি খেতে দেখা গেছে তাকে।

 

অর্জুন কাপুর: বলিউডের আর এক সেনসেশন অর্জুন কাপুর সিলিং ফ্যানে ভয় পান। তার মনে হয় এই বুঝি ফ্যান এসে ঘাড়ে পড়ল।

 

আনুশকা শর্মা: বিরাটের প্রেমিকা আনুশকা বাইকে চাপতে ভীষণ ভয় পান।

 

অজয় দেবগণ: এটাকে ঠিক ভয় বলা যাবে না, তবে নোংরা হাতে খেতে ভীষণ অপছন্দ করেন অজয় দেবগণ। তার মনে হয়, এমন করলে পেট খারাপ হবে তার।

 

অভিষেক বচ্চন: অভিষেক বচ্চন ফল খেতে পছন্দ করেন না। ফল দেখলেই ভয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। খবর: ওয়ান ইন্ডিয়া।