পাতোকে দলে নিতে আগ্রহী লিভারপুল-চেলসি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৩:১৫
ইংলিশ ক্লাব লিভারপুল ও  চেলসির স্ট্রাইকার আলেক্সান্দ্রে পাতোকে দলে নিতে আগ্রহের বিষয়টি স্বীকার করেছেন ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব করিনথিয়ান্স। গণমাধ্যম সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
 
সূত্রটি জানিয়েছে চলতি মৌসুমেই পাতোর সাথে করিনথিয়ান্সের চুক্তি শেষ হয়ে গেছে। নতুন করে তার সাথে আর চুক্তি করতে চাচ্ছেনা ব্রাজিলিয়ান ক্লাবটি। তাই ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে ছেড়ে দেবার আনুষ্ঠানিক ঘোষণা দেবার পরপরই ইংলিশ ক্লাবগুলোর কাছ থেকে আগ্রহের কথা জানানো হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোন প্রস্তাব না পাবার বিষয়টি স্বীকার করেছে করিনথিয়ান্স কর্তৃপক্ষ। 
 
২০১৩ সালের জানুয়ারি এসি মিলান থেকে ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে করিনথিয়ান্সে যোগ দিয়েছিলেন পাতো। সম্প্রতি সাও পাওলোতে তার দুই বছরের ধারের চুক্তি শেষ হয়েছে। ইনজুরি সমস্যা কাটিয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় তিনি করিনথিয়ান্সের হয়ে ২৬ গোল করেছেন। বাসস।