শরণার্থীদের স্বাগত জানানোর পক্ষে লস অ্যাঞ্জেলসের নেতারা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৮:২০
 
সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক সহিংসতার কারণে সৃষ্ট মানবিক সংকটে দেশ ছাড়া শরণার্থীদের স্বাগত জানানোর পক্ষে ভোট দিয়েছেন লস অ্যাঞ্জেলসের কাউন্টি নেতারা।
 
শরণার্থীর মধ্যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে আমেরিকার কিছু নাগরিকের এমন আশংকার পরও নেতারা তাদের আশ্রয় দেয়ার পক্ষে ভোট দিলেন। কাউন্টির তত্ত্বাবধায়ক বোর্ড মানবিক সংকটের কারণে দেশ থেকে পালানো সিরিয়ার শরণার্থীদের স্বাগত জানানোর একটি প্রতীকী অবস্থানের পক্ষে ভোট দেয়।
 
প্রতীকী এ নির্বাচনে শরণার্থীদের স্বাগত জানানোর পক্ষে ডেমোক্রেটরা তিন ভোট এবং রিপাবলিকানরা এর বিপক্ষে দুই ভোট দেয়। একজন ভোটদানে বিরত ছিলেন।
 
গত মাসে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্য সিরিয়া থেকে শরণার্থী নেয়ার বিরুদ্ধে অবস্থান নেয়। এর পর গত ২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনোতে সাঈদ ফারুক ও পাকিস্তানি বংশোদ্ভূত তার স্ত্রী তাশফিন মালিকের বেপরোয়া বন্দুক হামলায় ১৪ জন নিহত হন। এ নিয়েও যুক্তরাষ্ট্রে তীব্র রাজনৈতিক বিতর্ক চলছে। সূত্র: এএফপি