বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৃহস্পতিবার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৬
 
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হবে। দলের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

দীর্ঘদিন দলটির স্থায়ী কমিটির বৈঠক হয়নি। তবে স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একাধিকবার বৈঠক করেছেন খালেদা জিয়া।