রুয়ান্ডায় ২০১৭ সালে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পল কাগামেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে সংবিধান সংশোধনের জন্য গণভোট অনুষ্ঠিত হবে। এক খবরে ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি এমনটি জানিয়েছে।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, গণভোটের তারিখ নির্ধারণ এবং এ প্রসঙ্গে প্রেসিডেন্টের প্রাসঙ্গিক নির্দেশ মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে। ফলে এ গণভোটে আগামী ১৭ ডিসেম্বর বিদেশে থাকা রুয়ান্ডার নাগরিকরা ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। তবে দেশে থাকা নাগরিকরা আগামী ১৮ ডিসেম্বর এ গণভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন।
