টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব অ্যাঙ্গেলা মেরকেল, দ্বিতীয় বাগদাদি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ২১:০৭
 
এবছর বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের নাম ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন। ইউরোপে অভিবাসন সমস্যা ও গ্রিসে ঋণসংকট মোকাবেলায় নেতৃস্থানীয় ভূমিকার জন্য এই খেতাব পেলেন মেরকেল। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি।
 
টাইমের সম্পাদক ন্যান্সি গিবস মার্কেলকে দৃঢ় নৈতিক নের্তৃত্বদানকারী হিসেবে উল্লেখ করেছেন। বর্তমান পৃথিবীতে তার মতো দৃঢ় নৈতিকতাসম্পন্ন মানুষের ঘাটতি রয়েছে বলেও লিখেছেন টাইম সম্পাদক।
 
আইএস প্রধানকে তালিকায় রাখা নিয়ে টাইম ম্যাগাজিন জানায়, নেতা হিসেবে বাগদাদি তার অনুসারীদের তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার লড়াই করার পাশাপাশি তিউনিশিয়া, ফ্রান্সের মতো দেশগুলোতে সন্ত্রাসী হামলা চালাতে অণুপ্রাণিত করেছেন।
 
তালিকায় তৃতীয় স্থানে আছেন সম্প্রতি মুসলিম বিদ্বেষী মন্তব্য করে তীব্র তোপের মুখে থাকা যুক্তরাষ্ট্রের রিপাবলিকান শিবিরের প্রেসিডেন্ট পদপ্রর্থী ডোনাল্ড ট্রাম্প।
 
গত বছর লাইবেরিয়ায় ইবোলা নিয়ন্ত্রণে গৌরবপূর্ণ ভূমিকা রাখায় বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ড. জেরি ব্রাউনের নাম ঘোষণা করা হয়েছিল। সূত্র: বিবিসি