অবশেষে লুলিয়ার সঙ্গে ধরা পড়লেন সালমান

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ২১:২১

কিছুদিন আগে শোনা গিয়েছিলো লুলিয়া ভানতুরের সঙ্গে গাঁটছাড়া বাধঁতে চলেছেন সালমান খান। কিন্তু সালমানের বোন অর্পিতা খান সে কথা অস্বীকার করে বলেন তাদের মধ্যে সম্পর্ক শুধু বন্ধুত্বের। এবার পাপারাজ্জিদের চোখ তারা আর এড়াতে পারলেন না। তাদেরকে এক গাড়িতে একসঙ্গে ফ্রেমবন্দি করলেন পাপারাজ্জিরা।


অভিনেতা বরুণ ধাওয়ানের বাড়ি থেকে গত সোমবার রাতে এক গাড়িতে বেরোতে দেখা যায় সালমান ও তার রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়াকে। গাড়ির সামনে বসে ছিলেন সালমান। পিছনের সিটে ছিলেন লুলিয়া। যদিও সালমান ছবি তুলতে বারণ করেছিলেন। কিন্তু সালমানের সঙ্গে তার বান্ধবীকে পেয়ে ছবি তোলার সুযোগ কেউ ছাড়েননি।


বলিউডে জোর আলোচনা চলছে, তাহলে কি সত্যিই এবার লুলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সালমান?


এক সাক্ষাতকারে সালমান জানান, ‘আমি ট্রানজিট পর্বে রয়েছি, ভাল লাগছে। শিগগিরই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে’। সালমানের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আগামী ২৭ ডিসেম্বর ৫০ পূর্ণ করবেন ভাইজান। আর জন্মদিনেই হয়তো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণাও সেরে ফেলবেন তিনি।