শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে দিতি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ২১:২৩

আইসিইউতে নেয়া হয়েছে চিত্র নায়িকা দিতিকে। গত তিনদিন ধরে আইসিইউতে রাখা হয়েছে তাকে। তৃতীয় বারের মতো তার শরীরের সার্জারী করা দরকার বলে জানিয়েছেন তার কন্যা লামিয়া চৌধুরী।


ফেসবুকে লামিয়া দোয়া চেয়ে লিখেছেন, ‘ঠিক এই মুহুর্তে আমি বলতে পারছিনা পরের মিনিটে তার শরীরিক অবস্থাটা কেমন হবে। সময় তো গতিশীল। সবাইকে তার জন্য দোয়া করার অনুরোধ করছি। এই সময়টায় দোয়া খুব জরুরী’।

 

IMG0


মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিতসাধীন আছেন তিনি। গত ২৯ জুলাই প্রথমবারের মতো তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল।


এরপর কয়েকদিন সুস্থ থাকার পর গত সপ্তাহে ফের অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় নভেম্বরে তাকে ভারতের মাদ্রাজ নেওয়া হয়।