সন্ত্রাস মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করতে হবে : সুষমা স্বরাজ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ২১:৫৯

 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, সন্ত্রাসী ও চরমপন্থীরা যাতে ঘাঁটি বা আবাস গড়তে না পারে তার জন্য সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আফগানিস্তান বিষয়ক হার্ট অব এশিয়া (এইচওএ) সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

 

সুষমা স্বরাজ বলেন, পাকিস্তান যখন চাইবে তখনই তাদের সহায়তা করতে ভারত প্রস্তুত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

 

সুষমা স্বরাজ আফিগানিস্তানে স্থিতিশীলতা ও উন্নয়নে ভারতের অঙ্গীকারের উপরও জোর দেন।

 

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি যৌথভাবে সম্মেলনটির উদ্বোধন করেন।

 

নওয়াজ শরিফ সন্ত্রাসবাদ মোকাবেলায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। তিনি প্রতিনিধিদের স্বাগত জানিয়ে আফগানিস্তানে স্থিতিশীলতার পাশাপাশি এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সকল উদ্যোগে পূর্ণ সমর্থন দেয়ার অঙ্গীকার করেন। সম্মেলনে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।

 

আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা জোরদার এবং আঞ্চলিক সংযোগের জন্য প্রচেষ্টা জোরদার সম্মেলনের লক্ষ্য।