আদিত্য চোপড়া’র ‘আদি আর রানী মুখার্জীর ‘রা’ শব্দ নিয়ে যে কন্যা সন্তানের জন্ম হলো, তাই এখন পুরো চোপড়া পরিবারের অনন্য আনন্দ। কন্যা সন্তানের জন্ম দিলেন রানী মুখার্জী। চোপড়া পরিবারের ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক-পরিচালক করণ জোহর নিজে টুইটারে এই খবর জানান। দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন রানী।
খবর জানা-জানি হওয়ার পরই হাসপাতালের সামনে মিডিয়ার ভিড় বেড়ে যায়। সূত্রের খবর, রানী ও তার সদ্যোজাত সন্তান এখন সুস্থ আছেন।
টুইটারে করণ জোহর লেখেন, ‘আমি এখন সুন্দর বাচ্চা মেয়ের কাকা হলাম। রানী আর আদির মেয়ে হলো।’ আদিরার ছোট চাচা উদয় চোপড়া লিখেছে, ‘ইটস এ বেবী।’ ঋষি কাপুর উইশ করে লিখেছেন, ‘ঘর আলো করে কন্যা সন্তান এলো!’ এছাড়া রানী-আদিত্যকে অভিনন্দন জানাতে শুরু করেন বলিউডের সেলিব্রেটিরা।
এখন জল্পনা সদ্যোজাত সন্তানের কী নাম রাখেন রানি-আদিত্য। চার বছর প্রেম করার পর গত বছর ২১ এপ্রিল ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলিউডের বহুল আলোচিত তারকা-নির্মাতা জুটি রানী মুখার্জী ও আদিত্য চোপড়া।
