চলতি বছরের জুলাই মাসে ফেসবুক অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করতে চালু করা হয়েছিল 'ফেসবুক সিকিউরিটি চেক'। শুরুতে কেবলমাত্র ডেস্কটপের জন্য থাকলেও ফিচারটি এখন থেকে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ডিভাইসেও।
গত মঙ্গলবার থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে সিকিউরিটি চেক ফিচারটি পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে একজন ব্যবহারকারী তার অ্যাকাউন্টের বিভিন্ন নিরাপত্তা ফিচার পর্যালোচনার পাশপাশি অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করার জন্য নতুন সিকিউরিটি প্যারামিটার যুক্ত করতে পারবেন। এছাড়াও ব্যবহারকারীর স্ট্যাটাস, ছবি কিংবা ভিডিও শেয়ার করলে কে দেখতে পাবে কিংবা কে দেখতে পাবে না, এই বিষয়টিও এখান থেকে দেখা এবং পরিবর্তন করা যাবে। এনডিটিভি।
