আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ১০:৫২
এক দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 
 
বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়।
 
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌর নিগমের (পৌরসভা) নির্বাচন উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। তবে বিশেষ ব্যবস্থায় দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
 
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার আগরতলা পৌর নিগমের নির্বাচনের কারণে আগরতলার ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে তা শুরু হয়েছে।