শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যে সব দোকানে ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেল থাকবেনা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার এফবিসিসিআইএর হলরুমে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ৭২ ঘণ্টার মধ্যে দোকানে ভিটামিন সমৃদ্ধ ভোজ্যতেল রাখতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এণ্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।
