জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা

সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ২১ ডিসেম্বর

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ১৪:৩৬
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে আদালতের কার্যক্রম শুরু হয়। 
 
জেরা ও সাক্ষ্যগ্রহণ শেষে ২১ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার জেরা ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ জানুয়ারি। 
 
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।