নিরপরাধ মানুষ হত্যায় ইসলামিক কিছু নেই: মোহাম্মদ আলী

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ১৬:১১
 
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষীয় মন্তব্যের নিন্দায় যোগ দিয়েছেন কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। বুধবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করছে মুসলমান হিসেবে আমাদের তাদের বিরুদ্ধে দাঁড়ানো দরকার।’
 
সম্প্রতি এক মন্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেয়া উচিত। তার এই মন্তব্যে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
 

আলী বলেন, আমি একজন মুসলমান। প্যারিসে, সান বের্নার্ডিনোতে অথবা বিশ্বের অন্যান্য জায়গায় নিরপরাধ মানুষ হত্যায় ইসলামিক কোনো কিছু নেই। সত্যিকারের মুসলমানরা জানে তথাকথিত ইসলামি জিহাদিদের নির্দয় সহিংসতা আমাদের ধর্মের মূলগত ধারণার বিরোধী।