আইভরিকোস্টের পার্লামেন্টের স্পিকার আবিদজানের উদ্দেশ্যে বুধবার সন্ধ্যায় ফ্রান্স ছেড়েছেন। আইভরিকোস্টের প্রেসিডেন্টের এক মুখপাত্র এই কথা জানান। এই স্পিকারকে নিয়ে আদালতের একটি তদন্তকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে কূটনৈতিক বিরোধ চলছে।
আইভোরিকোস্টের সাবেক প্রেসিডেন্ট লরাঁ বাগবোর ছেলে মাইকেল বাগবোর একটি অভিযোগের ভিত্তিতে প্যারিসের এক বিচারক গুইলাউমে সোরোর বিরুদ্ধে সমন জারি করে। সোরো সাবেক একটি বিদ্রোহী দলের প্রধানও ছিলেন।
বুধবার সন্ধ্যায় আইভরিকোস্টের প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, সোরোকে বহনকারী বিমানটি আবিদজানের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
এই বিরোধের জের ধরে আইভরিকোস্ট মঙ্গলবার দেশটিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।
আইভরিকোস্টের পররাষ্ট্রমন্ত্রী চার্লেস কফি ডিবি জানান, তিনি ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে সোরোর বিরুদ্ধে ফ্রান্সের কর্মকান্ডের ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছেন।
সোরো সিওপি২১ জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্যারিস গিয়েছিলেন।
