গাজীপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন চলাকালে গ্রেনেড বিস্ফোরণ মামলায় জেএমবি সদস্য মামুনুর রশিদের সাজা কমিয়ে দিল হাইকোর্ট। বিচারপতি এম ইনায়িতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে তার মৃত্যুদণ্ডের রায় বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
ছয় বছর আগে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে চলাকালে হওয়া এই বোমা হামলা মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। কর্মকর্তা জেএমবি সদস্যকে বিস্ফোরকসহ গ্রেফতারের পর সংবাদ সম্মেলন আয়োজন করে। সে সময় সামনে থাকা গ্রেনেড বিস্ফোরন করে জেএমবি সদস্য মামুনুর রশিদ। এই হামলায় বেশ কয়েকজন সংবাদ কর্মী আহত হন।
