ছাড়পত্র পেল ‘রাজপুত্তুর’

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ১৭:১৮
 
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সে’ গল্প অবলম্বনে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র ‘রাজপুত্তুর’ ছাড়পত্র পেয়েছে। ছবিটি বানিয়েছেন কবি ও নির্মাতা টোকন ঠাকুর।
 
কবিগুরুর সার্ধশত জন্মজয়ন্তি উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের সংষ্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় নির্মিত হয়েছে ‘রাজপুত্তুর’।
 

নির্মাতা জানান, গত ৪ ডিসেম্বর সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় ‘রাজপুত্তুর’ এবং বিনা কর্তনে ছাড়পত্র পায়। এবার বাংলাদেশ শিল্পকলা একডেমির তত্বাবধানে ‘রাজপুত্তুর’ ছবিটি ৬৪ জেলায় দেখানোর ব্যবস্থা করা হবে।