গাজীপুরে দুইশ’ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- লালমনিরহাটের আদিতমারী থানার বিরানী গ্রামের নূর মোহাম্মদের ছেলে আবুল হোসেন ওরফে আমির হোসেন (৩৫) এবং তার স্ত্রী শাহিনা আক্তার (২৮)। তারা গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকার হাজী মাইন উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন।
জয়দেবপুর থানার এসআই মো. সাদেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে ছয়দানা এলাকার আবুল হোসেনের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের ঘর তল্লাশি করে খাটের নিচে একটি বস্তা এবং একটি স্কুল ব্যাগ থেকে দুইশ বোতল ফেনসিডিল উদ্ধার। পরে ওই দম্পতিকে আটক করা হয়।
