'সামরিক ছাউনীতে যাদের জন্ম তারা গণতন্ত্রের সংজ্ঞা নতুন করে শেখানোর চেষ্টা করলে তা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।' বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা শহরের চৌড়হাস মোড়ে
বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত 'মুক্তি মিত্র স্মৃতিসৌধে'র উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ কথা বলেন।
পৌরসভা নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, 'আসন্ন পৌরসভা নির্বাচন অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার প্রস্তুতি নেয়া হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।'
উল্লেখ্য, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সঙ্গে পাক হানাদার বাহিনীর সম্মুখযুদ্ধে তিন শতাধিক মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর বীরযোদ্ধা শহীদ হন।
