৫০তম জন্মদিনে কিন্ডি ক্রফোর্ডের উচ্ছ্বাস

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ২৩:০০
মার্কিন অভিনেত্রী ও সুপারমডেল কিন্ডি ক্রফোর্ডের ৫০ তম জন্মদিন আগামী ফেব্রুয়ারিতে। নিজের বয়স নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী জানান, তিনি বার্ধক্যকে সাদরে আমন্ত্রণ জানাতে যাচ্ছেন।
 
বয়সের একটি আলাদা মর্যাদা আছে বলে মনে করেন ক্রফোর্ড। হলিউডের আরো বেশি বয়সী অভিনেত্রীদের মধ্যে হেলেন মিরেন ও জেন ফোন্ডার তারিফ করে তিনি বলেন, ‘এই তারকাদের আমি তাদের বয়সের জন্য পছন্দ করি। তারা নিজেদের কমবয়সী দেখানোর জন্য চেষ্টা করেন না, এই ব্যপারটি খুব উপভোগ করি আমি।’
 
তিনি আরো বলেন, ‘এই দুই অভিনেত্রীদের চেহারা ও ভঙ্গিমা তাদের বয়সের সঙ্গে মানানসই। তাদের দেখতে খুবই ভালো দেখানোর আরেকটি কারণ হচ্ছে তারা কখনো নিজেদেরকে ৩০ বছর বয়সীদের মতো সাজান না। আমি নিজেও আমার মেয়ের মতো সাজতে চাই না। সাজলেও আমি হারবো, কারণ আমি জানি আমাকে ওর বয়সে মানাবে না।’
 
জন্মদিন পালন নিয়ে উচ্ছ্বসিত ক্রফোর্ড জানান, ‘আমি সবসময় ভাবতাম কবে আমি এই বয়সটি পাবো! এখনই সময় আমার বার্ধক্যকে জড়িয়ে ধরার। আমি আমার অতীতকে সেলেব্রেট করতে চাই। কারণ আমার জায়গায় আমি সুখী।’