যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা সত্ত্বেও ২০১৬ সালে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে তিনি বলেন, ‘যাই হোক, আমি সরছি না’। এদিকে নাম উল্লেখ না করে ট্রাম্পের সমালোচনা করেছেন কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। খবর বিবিসির।
এদিকে মুসলমানদের সম্পর্কে ওই মন্তব্য নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা করেছেন কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। ট্রাম্পের নাম উল্লেখ না করে আলী বলেন, যারা নিজেদের ব্যক্তিগত এজেন্ডা এগিয়ে নিতে ইসলামকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে মুসলমানদের উঠে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, ‘তারা অনেককে ইসলাম সম্পর্কে জানা থেকে দূরে রেখেছে’। ৭৩ বছর বয়সী তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহম্মদ আলী একজন সাংস্কৃতিক আদর্শ এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় মুসলমান। অন্যদিকে, সমালোচনার মুখে আগে থেকে নির্ধারিত ইসরাইল সফরও বাতিল করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, নির্বাচনে জিতে তবেই ইসরাইলে যাব। উল্লেখ্য, ইসরাইলও ট্রাম্পের কথার কঠোর সমালোচনা করেছে।
