আবারও শারীরিক অবস্থার অবনতি হয়েছে অভিনেত্রী পারভীন সুলতানা দিতির। ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে দিতিকে। খবরটি দিতির মেয়ে লামিয়া তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
লামিয়া জানিয়েছেন, তার মা কৃত্রিম উপায়ে এখন শ্বাস নিচ্ছেন। কিন্তু শারীরিক অবস্থা এতটাই খারাপ যে এতটাই খারাপ যে এভাবে শ্বাস নতে হচ্ছে। আবারও অস্ত্রোপচার করতে হবে। লামিয়া তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, এর আগেও দিতির মস্তিষ্কে প্রথমবারের মতো অস্ত্রোপচার করা হয়। গত ২৯ জুলাই চেন্নাইয়ের একই হাসপাতারে এই অস্ত্রোপচার হয়েছিল। তারপর সুস্থ হয়ে ঢাকায় ফিরে বেশ কয়েকদিন ছিলেন তিনি। পরিবারের সাথে ভালো সময় কাটছিল তার। এরপর মস্তিষ্কে পানি জমায় আবার অসুস্থ হয়ে পড়েন দিতি। দ্রুত দিতিকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়।
