নারীদের ভয় পায় আইএস!

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ০৯:৫১
 
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বর্বরতা আদিমতাকেও হার মানিয়েছে। তাদের নৃশংস হত্যাকাণ্ডের দৃশ্যের ছবি দেখতেও ভয় পান অনেকে। অথচ সেই আইএস সদস্যরাই নারীদের ভয় পায়!
 
এমনটাই মনে করছেন সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের বিরুদ্ধে লড়াইরত কুর্দি নারী যোদ্ধারা। ইনডিপেনডেন্ট পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটের নারী শাখাটি তিন বছর আগে গঠিত হয়। শাখাটি প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক সেনা নিয়ে গঠিত।
 
কুর্দি নারী যোদ্ধাদের অন্যতম কমান্ডার ২১ বছর বয়সী তেলহেলদেন। তিনি সিএনএনকে বলেছেন, আইএস ভাবে তারা ইসলামের নামে যুদ্ধ করছে। তাদের বিশ্বাস, আইএসের কেউ যদি একজন নারী, একজন কুর্দি নারীর হাতে নিহত হন, তাহলে তারা বেহেশতে যেতে পারবে না। তারা নারীদের ভয় পায়।
 

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আল-হাসাকা প্রদেশের সমরক্ষেত্র থেকে এসব কথা বলছিলেন তেলহেলদেন। ওই প্রদেশের আল-হউল থেকে সমপ্রতি আইএসকে বিতাড়িত করেছেন তেলহেলদেন ও তাঁর নারী যোদ্ধারা। আগ্নেয়াস্ত্র হাতে কুর্দি নারী যোদ্ধা। ছবি: রয়টার্স