শীর্ষ ধনী ক্রিকেটারের তালিকায় ভারতীয়দের জয়জয়কার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১৬:৪৫

 

 'ভদ্রলোকের খেলা' নামেই ক্রিকেট পরিচিত। কিন্তু এই খেলায় আয়ের পথও একেবারে কম না। আইপিএল থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করার সুবাদে সেই তালিকার সিংহভাগ স্থান দখল করে রেখেছেন ভারতীয় ক্রিকেটাররা। এতোটাই তাদের প্রভাব যে, সেরা পাঁচের তালিকার চারজনই ভারতীয়। এক নজরে দেখে নেওয়া যাক সেরা পাঁচ ধনী ক্রিকেটারের তালিকা—

 

১) মহেন্দ্র সিংহ ধোনি : ভারতের ওয়ান ডে এবং টি টোয়েন্টি অধিনায়কের অনুমানিক বার্ষিক আয় ৩২ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের সেরা ১০০ ধনী খেলোয়াড়ের তালিকাতে তিনি আছেন ২২ নম্বরে। বিশ্ব ক্রিকেটে ব্র্যান্ড ধোনির চাহিদা বিপুল। আর তাই তিনি সবাইকে টপকে আছেন এক নম্বরে।

 

২) শচিন টেন্ডুলকার :  ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর আগেই। কিন্তু তার ব্র্যান্ডিং ভ্যালু কমেনি এতটুকু। শুধু বিভিন্ন ব্র্যান্ডে মুখ দেখিয়েই ক্রিকেটের এই কিংবদন্তির বার্ষিক আয় ১৮ মিলিয়ন ডলার।

 

৩) বিরাট কোহলি : তালিকার তিন নম্বরে রয়েছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেট থেকে এবং বিজ্ঞাপন থেকে বিরাটের মোট আয় ১২ মিলিয়ন ডলার।

 

৪) গৌতম গম্ভীর : আট মিলিয়ন ডলার বার্ষিক আয় সহ তালিকার চার নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর। জাতীয় দল থেকে বাদ পড়েছেন অনেক দিন আগেই। তবুও বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করে তিনি ৪.৫ মিলিয়ন ডলার আয় করেন। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কলকাতা নাইট রাইডারসের অধিনায়ক হিসেবে খেলছেন।

 

৫) ক্রিস গেইল : বিদেশি ক্রিকেটারদের মধ্যে তালিকায় প্রথম ক্যারিবিয়ান ক্রিস গেইল। টি টোয়েন্টি এবং ওয়ান ডে ক্রিকেটের মারকুটে এই ব্যাটসম্যানের আনুমানিক বার্ষিক আয় ৭ মিলিয়ন ডলার। টি-টোয়েন্টিতে বেশ কয়েক আসরেই খেলছেন তিনি যা থেকে আয়টাও খারাপ না। প্রিয়ডটকম।