'সকল বাধা অপসারণ করে এগিয়ে চলেছেন শেখ হাসিনা'

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১৮:৫২
 
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথের সকল বাধা অপসারণ করে দুর্জয় গতিতে এগিয়ে চলেছেন।
 
আজ শুক্রবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হাজার হাজার কাউন্সিলর, ডেলিগেট এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের অংশ গ্রহণে উৎসব মুখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
 
এ ছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, তথ্য ও গবেষনা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়াল এমপি প্রমুখ বক্তব্য রাখেন। বাসস।