ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কমলাবাহী একটি কাভার্ডভ্যান থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৬৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাভার্ডভ্যানের চালক ও সহযোগীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, কুমিল্লা সদর উপজেলার সোহেল ওরফে সোহাগ (২৮) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া গ্রামের মো. সাইফুল ইসলাম মিজান (২৭)।
ফেনী র্যাব-৭ জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এসব ইয়াবসহ ওই দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটক দুইজন পরিবহণ পেশার অন্তরালে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন বলে জবানবন্দি দিয়েছে।
