আর্থিক সক্ষমতা থাকলেও, অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য দেশে দক্ষ মান সম্পদের অভাব রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) 'জ্বালানি নিরাপত্তা' বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।
সঠিক সিদ্ধান্ত, ভাল নেতৃত্ব ও পেশাদারিত্বের অভাবেই দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতাশা অনুযায়ী উন্নয়ন হয়নি। এমন মন্তব্য করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এগুলোকেই জ্বালানি খাতের জন্য বড় বাধা হিসেবে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরো জানান, বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে কোনো লক্ষ্য ছিলো না। এখন দেশের অর্থনীতির কথা ভেবে আগামীর লক্ষ্য ঠিক করা হয়েছে। ফলে রফতানিমুখী কারখানাগুলো তাদের প্রয়োজন মতো জ্বালানি পাবে। তবে বিদ্যুৎ, গ্যাস না কয়লা কোন ধরণের জ্বালানি মানানসই?
সেমিনার জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপুর বলেন, তেল-গ্যাস উত্তোলনে সরকারের সব ধরণের সুযোগ-সুবিধা ও আর্থিক সমক্ষমতা থাকা সত্ত্বেও মানব সম্পদের অভাবেই উত্তোলন সম্ভব হচ্ছে না। দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) বৃদ্ধিতে সরকারের আমদানি নির্ভর জ্বালানির কথাও জানান তিনি।
সেমিনারে দেশের জ্বালানি, খনিজ ও বিদ্যুত বিশেষজ্ঞরা, সমুদ্র জয়ের দুই বছর পার হলেও এখনো পর্যন্ত ব্লকগুলোতে কাজ না করায় ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত কাজ করার পরামর্শ দেন।বঙ্গোপসাগরে দ্রুত তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু করার তাগিদ দিয়ে জ্বালানি বিশেজ্ঞরা বলেন, যে কারণে বঙ্গোপসাগরে এখনই তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না। ফোকাস বাংলা।
