জাস্টিন বিবার নতুন ট্যাটুর ছবি দিলেন ইন্সট্রাগ্রামে

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ২২:০৯
মার্কিন পপস্টার জাস্টিন বিবার সম্প্রতি তার ভক্তদের সঙ্গে নিজের নতুন ট্যাটুর ছবি শেয়ার করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে নিজের ছবিটি প্রকাশ করেন বিবার। ‘পিপল ম্যাগাজিন’র রিপোর্ট অনুযায়ী, ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘আমার নতুন ট্যাটু’।
 
ছবিতে দেখা যাচ্ছে জাস্টিন বিবারের এই ট্যাটুটি তিনি নিজের ঘাড়ে আঁকিয়েছেন। পরীর ডানার আদলে আঁকা ট্যাটুসহ সাদা শার্ট ও কালো স্যুট পরা অবস্থায় তোলা ছবিতে ফিটফাট দেখাচ্ছিলো বিবারকে।
 
২১ বছর বয়সী তারকা বিবার সবসময় নিজের ট্যাটুর মানে ভক্তদের সাথে শেয়ার করেন। কিন্তু এই ট্যাটুটির বেলায় তিনি তা করেননি।