পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনের উত্তরাঞ্চলে শুক্রবার সকালে জঙ্গি সংগঠন বোকো হারামের আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২২ জন।
শুক্রবার দেশটির স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জানান, দুইজন আত্মঘাতী বোমা হামলায় অংশ নেয়। এর মধ্যে একজন আত্মঘাতী বোমারুর বোমা বিস্ফোরণে ওই ঘটনা ঘটে। দ্বিতীয় ব্যক্তি বোমা বিস্ফোরণে ব্যর্থ হয়।
গত সপ্তাহে বিভিন্ন হামলায় প্রায় ১০০ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।
