অপহরণের পর মুক্ত গাদ্দাফি পূত্র

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১১:৫৩
লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল অপহরণকারীদের থেকে মুক্তি পেয়েছেন। লেবাননের পুলিশ জানিয়েছে অপহরণকারীরা তাকে বালবেক শহরে ছেড়ে দেয়।
 
হানিবালকে অপহরণকারী ব্যবসায়ীকে এক ভিডিওতে ১৯৭৮ সালে নিখোঁজ লেবাননের শিয়া নেতা মুসা আল সদরের ব্যাপারে তথ্য চাইতে দেখা গেছে।  ২০১১ সালে লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফির পতনের পর ২০১২ সালে হানিবাল ওমান চলে যান। সেখানে তিনি মা সাফিয়া ও বোন আয়েশার সঙ্গে গৃহবন্দী ছিলেন। 
 
তবে ওমান থেকে হানিবাল কীভাবে লেবাননে গেলেন বা সেখানে কতদিন তাঁকে আটকে রাখা হয়, এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।
 
১৯৭৮ সালে লেবাননের শিয়া নেতা মুসা আল সদর নিখোঁজ হন। সে সময় তিনি দুজন সঙ্গীকে নিয়ে লিবিয়া সফরে যান। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় গাদ্দাফি জড়িত বলে অভিযোগ রয়েছে। গাদ্দাফি বরাবর এ অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসি।