সালমানের জন্য আনন্দিত শাহরুখ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৩:২৬
 
গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলায় গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছেন সালমান খান। আর তার এই মুক্তির আনন্দে উচ্ছ্বসিত শাহরুখ খান।
 
বর্তমানে ‘দিলওয়ালে’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। এমনই একটি অনুষ্ঠানে শাহরুখকে সালমানের মুক্তির বিষয়ে প্রশ্ন জিজ্ঞাস করা হয়েছিল। উত্তরে বলিউড বাদশা বলেছেন, সে (সালমান) আমাদের বন্ধু ও সহকর্মী। আমি তাকে অনেক বছর ধরে চিনি। তাই, তার জন্য ভালো কিছু হলে আমরা সবাই আনন্দ অনুভব করি। আর সেদিক থেকে আমরা তার জন্য খুশি। আর বিচারকাজ তার পক্ষে যাওয়ায় আমরা খুশি।
 
তিনি বলেন, তাকে কিছু বলা না হলেও একেবারে ব্যক্তিগত দিক থেকে আমরা বন্ধু। তাই তার জন্য যা ভালো হবে তাতে আমারও ভালো লাগবে।
 
নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় সালমান খানকে পাঁচ বছরের কারাদন্ড দেয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট তাকে বেকসুর খালাস দেন।
 
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে মুম্বাইয়ে আমেরিকান এক্সপ্রেস বেকারির সামনের ফুটপাথে সালমান খানের গাড়ি চাপায় একজন নিহত হন। আহত হন আরো চারজন। খবর: ওয়ান ইন্ডিয়া।