বলিউডে প্রায় সময় বিভিন্ন ধরণের মন্তব্যের জন্য শিরোনামে চলে আসেন অভিনেত্রী সোনম কাপুর। এমনিতেই সোনম বেশ স্পষ্টভাষী হিসেবেই বি টাউনে পরিচিত। ফের একবার তার ঠোঁটকাটা চরিত্রের দেখা মিলল। এবারও তারই মন্তব্যের রেশ ধরে খবরের শিরোনামে আছেন সোনম। তবে এবার তার মুখে শোনা যাচ্ছে বর্ণ বিদ্বেষের অভিযোগ।
সম্প্রতি এই অভিযোগ তুলেছেন সোনম কাপুর। এই অভিনেত্রীর দাবি, বিদেশের মাটিতে গায়ের রঙের কারণে বেশ কয়েক বার হেনস্থার শিকার হতে হয়েছে তাকে। ‘বিভিন্ন দেশে বেশ কয়েক বার বর্ণবিদ্বেষের শিকার হয়েছি আমি। গায়ের রঙ বাদামি দেখলেই লোকজনের আচরণ বদলে যায়। শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। জানালেন, আমাদের সমাজে বাহ্যিক রূপ দেখে মানুষকে বিচার করার প্রবণতা বড়ই বেশি। অসহিষ্ণুতা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও সোনমের মতে, ভারতীয়রা যদি পৃথিবীর যে কোনও প্রান্তে গিয়ে কাজ করতে পারেন, তা হলে অন্যদেরও অধিকার আছে এ দেশে এসে কাজ করার। প্রিয়.কম।
