ভাঙ্গুড়ায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৪
 
পাবনার ভাঙ্গুড়ায় পুকুর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া মাদ্রাসার পিছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত বাছিরন বেওয়া(৭) উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের বোয়ালমারি গ্রামের মৃত আব্দুল করিমের স্ত্রী। বাছিরনের মেয়ে আসমা খাতুন (৪৫) ও ময়জান খাতুন (৫০)লাশ দেখে তাদের মা বলে শনাক্ত করেন।
 
নাতি আতাউর রহমান জানান, তার নানির মানসিক সমস্যা ছিল। গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
 
ওসি আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি অক্ষত ছিল তবে কয়েকদিন আগে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।।