প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মাসেতু নিয়ে বিশ্বব্যাংক দুর্নীতির কথা বললেও প্রমাণ করতে পারেনি। শনিবার বিকালে মুন্সীগঞ্জের মাওয়ার নতুন গোলচত্বর এলাকায় এক জনসভায় ভাষণকালে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু অর্থায়নের বিষয়ে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলেছে। কিন্তু তারা কোনো রকম দুর্নীতির প্রমাণ দেখাতে পারেনি।
তিনি বলেন, আমরা পদ্মা সেতু প্রকল্পের উদ্যোগ প্রথম গ্রহণ করি। কিন্তু বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে এই কাজ বন্ধ করে দেয়। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না। মানুষের কল্যাণ তারা করে না, করতেও চায় না। বাংলাদেশকে তারা উন্নত করতে চায় না।
শেখ হাসিনা বলেছেন, বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের এ দেশের ক্ষমতায় বসিয়েছিলেন। যুদ্ধাপরাধীদের দল যেমন শুধু ধ্বংস করতে জানে। জামায়াত ধর্মের নামে কুরআন শরীফ পুড়িয়েছে। আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মেরেছে। যারা বেঁচে আছে তারা মানবেতর জীবন-যাপন করছে। যারা মানুষকে পুড়িয়ে মেরেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে বিচার হবেই।
তিনি বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছি। এখন আর খাদ্যের জন্য মানুষের কাছে হাত পাততে হয় না। আপনাদের ছেলে-মেয়েরা পড়াশুনা করছে সেই বই আমরা বিনামূল্যে দিয়েছে। আমরা চাই মানুষ ভাল থাকবে না, বাসস্থান পাবে। কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না।
