‘তাবেদারী করলে পরিণতি শুভ হবে না’

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৬:০১
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আমরা জানি, এবারও নির্বাচন কমিশন তাবেদারের ভূমিকা পালন করবে। সরকারের আত্মতুষ্টির জন্য যা যা করা দরকার তারা করবে।
 
‘অতীতের মতো সরকারের তাবেদারের’ ভূমিকায় অবতীর্ণ হলে পরিণতি ‘শুভ হবে না’ বলেও হুঁশিয়ারি দেন তিনি।
 
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 
 
তিনি বলেন, তারপরও আমরা সর্তক করে দিচ্ছি, পৌর নির্বাচনে যদি নির্বাচন কমিশনের অতীত ভূমিকার পুনরাবৃত্তি হয়, যা ইতোমধ্যে শুরু হয়েছে, তাহলে সরকারের প্রতি জনগণের বিদ্বেষ ও ঘৃণা আরও বৃদ্ধি পাবে। যার ফলাফল কারও জন্য শুভ হবে না।
 
জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে ‘আজকের গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
 
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় ভোট হবে।