এবার মুসলমানদের পাশে দাঁড়ালেন গুগলের সিইও

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৯:৩৯
 
যুক্তরাষ্ট্রের মুসলমান ও সংখ্যালঘুদের প্রতি তাঁর দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন সার্চ ইঞ্জিন গুগলের সিইও সুন্দর পিচাই। মুসলমানদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিক দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে যখন সমালোচনা চলছে, তখন তিনি তাঁর এ অবস্থানের কথা জানালেন।
 

এনডিটিভি অনলাইনের শনিবারের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করে একটি ব্লগ পোস্টে সুন্দর পিচাই এমন মন্তব্য করেছেন। ভারতীয় বংশোদ্ভূত এই গুগল প্রধান লিখেছেন, ‘এ ধরনের অসহিষ্ণুতা হতাশাজনক। আমাদের অবশ্যই যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের মুসলমান ও সংখ্যালঘুদের সমর্থন করা উচিত।’