নগ্ন হলেন ক্যাটরিনা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২১:১৭
বলিউডে নায়িকাদের নগ্ন হওয়া নতুন কোন খবর নয়। সিনেমার প্রয়োজনে শুধুমাত্র বিকিনি পরেও শুটিংয়ে অংশ নিয়েছেন নায়িকারা। টু পিস পরে এর আগে ক্যাটরিনা কাইফ নিজেও অভিনয় করেছেন। কিন্তু এই প্রথম কোন স্থিরচিত্রে নগ্ন হলেন! জিকিউ ম্যাগাজিনের জন্যই মূলত ক্যাটের এ কাণ্ড।
 
ম্যাগাজিনের কভার স্টোরির হেডলাইন হলো  'উন্মুক্ত হলেন ক্যাটরিনা'। পাশে কালো অন্তর্বাস আর জিন্সে ক্যাটরিনার ছবি। এই প্রথম ফোটোশুট, যেখানে এতোটা খোলাখুলি তিনি। তবে শুধু কভারেই নয়। ম্যাগাজিনের ভেতরেও একাধিক ছবিতে উন্মুক্ত ক্যটরিনা। প্রতিটি ছবিতেই তিনি ফুটিয়ে তুলেছেন নিজের যৌন আবেদনকে।প্রতিটি ছবির কাহিনীর  সঙ্গে তার বর্ণনাও দেয়া হয়েছে বিশদভাবে।IMG0
 
ক্যাটরিনার এই সাজসজ্জার জন্য ফোটোগ্রাফার থেকে মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্ট সবই ছিল তার নিজের পছন্দের। দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। ছবি তোলার জন্য তিনিই বেছে নিয়েছিলেন ফোটোগ্রাফারকেও।