আস্থা ও উপলব্ধিতে নতুন মাত্রা এনেছি : পঙ্কজ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২১:১৮
 
গত কয়েক বছরে ভারত ও বাংলাদেশের সম্পর্কে আস্থা ও উপলব্ধিতে নতুন মাত্রা এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাই কমিশনার পঙ্কজ শরণ।
 
শনিবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
 
বর্তমানে থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন।
 
ভারত-বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের স্থল সীমান্ত সমস্যার সমাধানে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার জন্য পঙ্কজ শরণকে কৃতিত্ব দেয়া হয়। ঢাকায় তার প্রায় চার বছর দায়িত্ব পালনকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অনেক উচ্চ-পর্যায়ের সফর তত্ত্বাবধান করেছেন তিনি।
 
গুরুত্বপূর্ণ বিভিন্ন চুক্তি এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।