‘গায়ের রঙ বাদামি দেখলেই লোকজনের আচরণ বদলে যায়’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০৩:০৭

বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী অনিল কন্যা সোনম কাপুর। মাঝে মাঝেই তাকে দেখা যায় ভিন্ন ভিন্ন কারণবশত সংবাদ শিরোনামে। বলিউডের অন্যান্য অভিনেত্রীর থেকে কিছুটা আলাদা বলেই হয়তো তিনি ভিন্ন আঙ্গিকেই থাকেন সংবাদ শিরোনামের মণিকোঠায়। তবে এবার সম্পুর্ণ ভিন্ন গল্পের মধ্যমণি হয়েই সংবাদের শিরোনামে তিনি।

 
সম্প্রতি গায়ের রঙয়ের কারণে বিদেশের মাটিতে বেশ কয়েকবার বর্ণ-বিদ্বেষের শিকার হওয়ার অভিযোগ তুললেন বলিউড তারকা সোনম। ভারতীয় একটি প্রচার মাধ্যম আয়োজিত ‘এজেন্ডা আজ তাক’ অনুষ্ঠানের সেশনে অংশ নিয়ে এমন অভিযোগ তোলেন তিনি।
 
অনুষ্ঠানে অসহিষ্ণুতা নিয়ে বক্তব্য দিতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সোনম। তিনি বলেন, ‘অসহিষ্ণুতার একটি ব্যাপক অর্থ রয়েছে। মানুষ হিসেবে পৃথিবীতে নিজের অস্তিত্ব যদি চামরার রঙয়ের মাধ্যমে হয়ে থাকে তাহলে পৃথিবীতে সে সব দেশ এখনও সুস্থ মানসিকতার দিক থেকে অনেক পিছিয়ে আছে। এবার তার প্রমাণ হয়। বিদেশে বেশ কয়েকবার বর্ণ-বৈষম্যের শিকার হয়েছি আমি। গায়ের রঙ বাদামি দেখলেই লোকজনের আচরণ বদলে যায়। তারা আমাদেরকে অনেক রক্ষণশীল বলে মনে করে। একইভাবে ভারতের মাটিতেও সাদা চামড়ার মানুষ অর্থাত্ বিদেশিদের দেখলে তাদের সংযমহীন বলে মনে করা হয়। মূল কথা সম্মান শিক্ষা। আমরা মানুষকে সম্মান করতে জানি। এ জন্যই বাইরের কেউ আমাদের দেশে এলে প্রাপ্য সম্মানটুকুই পান। কারণ আমরা চামড়া দেখে মানুষ বিচার কারি না।’
 
সোনমের মতে, ভারতীয়রা যদি পৃথিবীর যেকোনো প্রান্তে গিয়ে কাজ করতে পারেন তাহলে অন্যদেরও অধিকার আছে ভারতে এসে কাজ করার।