বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসন।
রবিবার সন্ধ্যা ৭ টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
