‘পরাজয় জেনেই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৪:০৯
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, পৌরসভা নির্বাচনে পরাজয় সুনিশ্চিত জেনেই বিভ্রান্তি ছড়াচ্ছে ২০ দলীয় জোট।
 
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সাম্যবাদী দল এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জননেতা কমরেড দিলীপ বড়ুয়া।
 
হানিফ বলেন, পৌরসভা নির্বাচনে বিভ্রান্তি ছড়িয়ে ভবিষ্যতে আন্দোলনের পরিকল্পনা করলে সরকার তা হতে দেবে না।