মাদারীপুরের স্কুল শিক্ষার্থী হ্যাপি আক্তারের লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেন।
গত ১৩ আগস্ট মাদারীপুরের মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হ্যাপি ও সুমাইয়াকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণ শেষে হত্যা করে আসামিরা। এ ঘটনায় হ্যাপি আক্তারের মা মুক্তা বেগম থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। পরে ঘটনার এক মাস তিনি আদালতে মামলা করেন।
গত সপ্তাহে মুক্তা বেগম হ্যাপির লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য হাইকোর্টে আবেদন দাখিল করেন। আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
