ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট (এফএন) ইতিহাসে প্রথমবারের মতো একটি অঞ্চলের নিয়ন্ত্রণ লাভ করবে বলে আশা করা হচ্ছে।
অভিবাসন বিরোধী এফএন গত রোববার অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ১৩টি অঞ্চলের মধ্যে ৬টিতে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পায়। এফএন প্যারিসে গত মাসের জিহাদি হামলার ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা ঝুঁকিকে পুঁজি করে নির্বাচনী প্রচারণা চালিয়ে সুফল পেয়েছে। প্যারিসে ওই ভয়াবহ জঙ্গি হামলায় ১৩০ জন প্রাণ হারায়। এএফপি।
