বিএসইসির ওয়েবসাইটে পাবলিক ইস্যু রুলসের খসড়া

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৫:২১
 
জনমত যাচাইয়ের জন্য পাবলিক ইস্যু রুলসের খসড়া প্রকাশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। শনিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে খসড়াটি তুলে দেয়া হয়।
 
সংশ্লিষ্টদের মতামত নিয়ে প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন বা পরিমার্জনের পর বিধিমালা চূড়ান্ত করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে বিএসইসি।
 
আগ্রহীদেরকে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে লিখিত মন্তব্য দিলকুশার জীবন বীমা টাওয়ারে কমিশনের কার্যালয়ে বিএসইসির চেয়ারম্যানের ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
 
‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫ নামে বিধিমালার এই খসড়ায় গত সোমবার অনুমোদন দেয় কমিশন।
 
নতুন খসড়া অনুযায়ী, অভিহিত মূল্যের চেয়ে বেশি দামে বা প্রিমিয়ামে কোনো কোম্পানি শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করতে চাইলে বুক বিল্ডিং পদ্ধতিতে আবেদন করতে হবে।