আসন্ন পৌর নির্বাচনের বিধিমালায় ত্রুটি থাকার অভিযোগ এনে প্রতীক বরাদ্দ ও নির্বাচন গ্রহণ স্থগিত চেয়ে একটি রিট আবেদন করেছেন এক আইনজীবী।
রবিবার বিকেলে আইনজীবী জুলফিকার আলী জুনুর পক্ষে আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন।
এতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সকলকে বিবাদী করা হয়েছে।
